খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক

দৈনিক পূর্বাচল রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গতকাল মঙ্গলবার রাত ১০টায় বৈঠক করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসা নিয়ে কি সিদ্ধান্ত হয়েছে তা জানাননি চিকিৎসকেরা।
খালেদা জিয়া এখন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। তিনি এখন ঝুঁকিমুক্ত। তবে বিএনপি চেয়ারপারসনকে আরও তিন দিন হাসপাতালে রাখা হতে পারে বলে জানান তিনি।গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত দেড়টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

সবশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন। এক মাসের মধ্যে তাঁকে আবার হাসপাতালে ভর্তি হতে হলো।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   5   =