কলকাতার কোয়েস্ট মলে দেখা মিলল পলাতক শেখ হেলাল ও তন্ময়ের, বিলাসবহুল অ্যাপার্টমেন্টে আত্মগোপনের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক পূর্বাচল:

কলকাতায় প্রকাশ্য কেনাকাটা করতে দেখা গেল পলাতক সাবেক এমপি শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময়কে। কলকাতার নিউ টাউনের ‘দ্য ভি’ লাক্সারি অ্যাপার্টমেন্টে থাকছেন তারা। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের শীর্ষ নেতা, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এবং তার ছেলে সাবেক সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময়কে ভারতের কলকাতার একটি শপিং মলে প্রকাশ্য ঘোরাঘুরি ও কেনাকাটা করতে দেখা গেছে।

সম্প্রতি কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘কোয়েস্ট মল’-এর দ্বিতীয় তলায় ‘নটিকা’ (Nautica) নামের একটি ব্র্যান্ডের দোকানে তাদের কেনাকাটা করার দৃশ্যটি প্রকাশ্যে আসে। বাংলাদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম দলটির শীর্ষ কোনো নীতিনির্ধারক ও শেখ পরিবারের সদস্যদের এভাবে প্রকাশ্যে দেখা গেল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে হত্যা, দুর্নীতি, অর্থ পাচার ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হলেন শেখ হেলাল উদ্দিন ও তার ভাই শেখ সালাউদ্দিন জুয়েল। ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই তারা ভারতে আত্মগোপনে রয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, কলকাতার নিউ টাউন এলাকায় অবস্থিত অত্যন্ত বিলাসবহুল ‘দ্য ভি’ (The V Luxury Apartment Tower) অ্যাপার্টমেন্ট টাওয়ারে বর্তমানে তারা অবস্থান করছেন। সেখানে দুটি পৃথক চার বেডরুমের (৪-বিএইচকে) ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে তারা নিরাপদ আশ্রয় গড়ে তুলেছেন। দেশের আদালতে একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও ভারতে তাদের এমন বিলাসী জীবনযাপন নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সচেতন মহল ও ভুক্তভোগীরা দাবি তুলেছেন, ইন্টারপোলের মাধ্যমে কিংবা দ্বিপাক্ষিক অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় এই পলাতকদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 4   +   3   =