ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব- বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তিনি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ইরান হামলার মাধ্যমে তার ‘প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা’ করছে। সৌদি আরব এ ধরনের চাপের মুখে নতি স্বীকার করবে না; বরং উল্টো এ চাপ তাদের (ইরান) ওপরই ফিরে আসবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, প্রয়োজন মনে করলে সামরিক পদক্ষেপ নেয়ার অধিকার আমাদের রয়েছে।’


