ইরানের গ্যাসক্ষেত্র ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরান আবার কাতারে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্স গ্যাস ফিল্ড ‘ভয়াবহ শক্তি দিয়ে সম্পূর্ণ উড়িয়ে দেবে।’ বুধবার রাতে ইসরাইল ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিশোধ হিসেবে ইরান কাতারের শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে হামলা চালায়। এই এলাকায় বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রক্রিয়াকরণ কেন্দ্র অবস্থিত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইলের ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না। তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইসরাইল ‘হঠাৎ করে তীব্র প্রতিক্রিয়া’ দেখিয়েছে।

ট্র্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র এই নির্দিষ্ট হামলার বিষয়ে কিছুই জানত না এবং কাতার কোনোভাবেই এতে জড়িত ছিল না বা আগাম কোনো ধারণাও পায়নি। তার মতে, কাতারের রাস লাফানে ইরানের পাল্টা হামলা ‘অযৌক্তিক ও অন্যায্য’। ট্রাম্প বড় অক্ষরে লিখে সতর্ক করেন যে ইসরাইল আর সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা করবে না, যদি না ইরান আবার কোনো ‘নির্দোষ দেশ’, যেমন কাতারের ওপর হামলা চালা

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment