প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এদিন সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনাতে আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
ওদিকে প্রধানমন্ত্রী সারা দেশের ঈদযাত্রায় সড়ক মহাসড়ক, রেল ও নৌপথের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক তথ্য সংগ্রহ করছেন প্রধানমন্ত্রী। জনদুর্ভোগ লাগবে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনাও দিচ্ছেন।
দীর্ঘ দেড় যুগের পর তারেক রহমানের এটাই দেশে প্রথম ঈদ উদ্যাপন। ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদ্যাপন করেছেন। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত বছরের ২৫শে ডিসেম্বর পরিবার নিয়ে দেশে ফেরেন তারেক রহমান।
গত ১২শে ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এক তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।


