শিশু উদ্ধারের আকুতি পরীমনির

ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি বিভিন্ন কারণে আলোচনায় থাকলেও বাচ্চাদের জন্য তার রয়েছে আলাদা মমতা। এবার এক মাদকাসক্ত মায়ের কাছ থেকে তিন মাস বয়সী এক শিশুকে উদ্ধারের আকুতি জানিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বাচ্চার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন। একইসঙ্গে শিশুটির মাকে স্বাভাবিক জীবনে ফিরতে দ্রুত মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) পাঠানোর কথা উল্লেখ করেন।

পরীমনি তার পোস্টে লেখেন, শিশুটির মা ইয়াবায় আসক্ত এবং বাবা অর্থ আত্মসাতের দায়ে বর্তমানে কারাগারে রয়েছেন। এই পরিস্থিতিতে তিন মাসের শিশুটি তার মায়ের কাছে কোনোভাবেই নিরাপদ নয় বলে দাবি করেছেন এই চিত্রনায়িকা। তিনি শিশুটির মাকে উদ্দেশ্য করে লেখেন, তাকে একটি শেষ সুযোগ দেওয়ার জন্যই এই স্ট্যাটাসটি দিচ্ছেন। পরিস্থিতি না বদলালে তিনি পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দেন।

শিশুটির মা পরীমনিকে সব যোগাযোগ মাধ্যমে ব্লক করে রাখলেও তিনি আশা করছেন এই বার্তাটি তার নজরে আসবে। অভিনেত্রী উল্লেখ বলেন, আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা তুমি দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে তোমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতোটা নির্বোধ নও।

এদিকে পরীমনির মমত্ববোধের প্রশংসা করে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment