ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসায় সংকটে পড়েছে ইসরায়েল। এর ফলে ইরান থেকে আসা ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে।
ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করেছে। এর ফলে সেগুলো মাঝপথে আটকে দেওয়া কঠিন হয়ে পড়ছে এবং ইসরায়েলের মজুতে থাকা ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ওয়াশিংটন অবশ্য কয়েক মাস আগে থেকেই এই সংকটের বিষয়ে অবগত ছিল। এক জন মার্কিন কর্মকর্তা বলেন, এটি এমন কিছু যা আমরা আগেই প্রত্যাশা ও অনুমান করেছিলাম।
তবে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের হাতে পর্যাপ্ত মজুত রয়েছে এবং তারা এ ধরনের কোনো সংকটের সম্মুখীন নয়। দীর্ঘমেয়াদি যুদ্ধ চললে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম দ্রুত শেষ হয়ে যেতে পারে বলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, তা এখনো স্পষ্ট নয়।


