আফরান নিশো ও পূজা চেরী অভিনীত ‘দম’ সিনেমা মুক্তি পাচ্ছে ঈদে। টিজার, ফার্স্ট লুকে এরই মধ্যে বেশ জমে উঠেছে ছবিটির প্রচারণা। এবার দল বেঁধে খেলার মাঠে হাজির হতে দেখা গেল ‘দম’ টিমকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে টাইগারদের জয়ে উৎসাহ জোগান আফরান নিশো, পূজা চেরী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ অনেকে।


