ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শরিফুল ইসলামের (৩৫) এবং তার স্ত্রী সুমাইয়া আক্তার ও মেয়ে চার মাস বয়সী মেয়ে হুজাইফা। আরেক ছেলে গুরুতর আহত হয়েছে। তাদের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন শরিফুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত হন। গুরুতর আহত  ১০ বছর বয়সী ছেলে সোহানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment