ঐতিহ্যবাহী সলপের ঘোল ভেজাল।

আবারো প্রমানিত হলো সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোল ভেজাল। বিষাক্ত ঘনচিনি দিয়ে ঘোল উৎপাদন ও মিল্ক এনালাইজার মেশিন এর সাহায্যে ০৯টি দুধের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষাকৃত ০৯টি নমুনাতে ৫-২০% পর্যন্ত পানি মেশানোর প্রমাণ পাওয়া গেছে।

গত শনিবার (১৪ মার্চ) সলপ দই ঘর (মোঃ আব্দুল খালেক) কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৯ ধারা অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এছাড়াও সলপ স্পেশাল ঘোল ঘর (মোঃ আব্দুল জলিল) কে ২০ হাজার ও সাইফুল সুইটস (মোঃ ওমর ফারুক সরকার) কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

০৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১,৩৫,০০০/- (এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এ সময় ৪০ কেজি হাইড্রোজযুক্ত জিলাপি এবং ২৫ লিটার ঘনচিনি যুক্ত ঘোল জব্দ ও ধ্বংস করা হ

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment