পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় শুরু হয় এ অধিবেশন। এর আগে গত বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওইদিন প্রেসিডেন্টের ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।


