নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ১৬তম দিনে ইরান রবিবার ঘোষণা দিয়েছে যে, তারা ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অনুসরণ ও হত্যা করবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, যদি এই শিশুহত্যাকারী অপরাধী বেঁচে থাকে, আমরা তাকে পুরো শক্তি দিয়ে অনুসরণ (ফলো) ও হত্যার চেষ্টা চালিয়ে যাব। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এ বিবৃতির সময় সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কয়েকদিন ধরে জনসমক্ষে দেখা যায়নি তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকজন ব্যবহারকারী ১২ই মার্চের একটি ভিডিওতে উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এটি এআই ব্যবহার করে সম্পাদিত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ভিডিওতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু তার প্রথম সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। তিনি নতুন ইরানি সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যা করার ইঙ্গিত দিয়েছেন এবং ইসরাইলি সেনাবাহিনীর অভিযানকে সমর্থন করেছেন।

হিব্রু ভাষায় তিনি বলেন, আমি আমরা যে পদক্ষেপ নিচ্ছি তার বিস্তারিত বলছি না। আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন শাসন পতিত হয়। তবে আমি অস্বীকার করতে পারব না যে আমি পুরোপুরি বলতে পারি না যে ইরানের মানুষই শাসন ব্যবস্থাকে ফেলে দেবে- একটি শাসন ভেতর থেকে পতিত হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment