আমিরাত থেকে ধীরে ধীরে ফ্লাইট চালু

চলমান আঞ্চলিক আকাশপথ সীমাবদ্ধতার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থাগুলো ধীরে ধীরে কার্যক্রম পুনরায় চালু করছে। এর প্রেক্ষিতে যাত্রীদের ফ্লাইটের সময়সূচি, বুকিং বিকল্প এবং সম্ভাব্য প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলছে, এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই এবং এয়ার আরাবিয়া সীমিত ফ্লাইট পরিচালনা করছে। সব ফ্লাইটের সময়সূচি এবং নিরাপত্তা নির্দেশাবলী আপডেট করা হয়েছে। যাত্রীদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সব তথ্য যাচাই করার এবং ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার না করার পরামর্শ দেয়া হয়েছে।

প্রবাসীদের ফেরার আপডেট

সংযুক্ত আরব আমিরাত এমন প্রবাসীদের অনুমতি ছাড়াই দেশে ফিরতে দিচ্ছে, যাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এই অস্থায়ী ব্যবস্থা ২৮শে ফেব্রুয়ারি থেকে ৩১ শে মার্চ পর্যন্ত কার্যকর, যা বিশেষ পরিস্থিতির কারণে কিছু বাসিন্দা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে দেশে ফিরতে পারেনি।

এমিরেটস

আঞ্চলিক আকাশসীমার আংশিক পুনরায় চালুর কারণে এমিরেটস সীমিত ফ্লাইট পরিচালনা করছে। দুবাই ট্রানজিট যাত্রীরা কেবল তাদের সংযুক্ত ফ্লাইট নিশ্চিত থাকলে যাত্রা করতে পারবেন। ফ্লাইটে যাত্রা করার আগে বুকিং যাচাই করার পরামর্শ দেয়া হয়েছে, যাতে কোনো বিলম্ব বা ব্যাঘাত এড়ানো যায়।

বুকিং ও রিফান্ড: emirates.com-এ ফ্লাইট সময়সূচি পরীক্ষা ও সিট বুক করতে বলা হয়েছে। ফ্লাইট পরিবর্তন ও বাতিলের তথ্য অনলাইনে ও ইমেইলের মাধ্যমে আপডেট করা হবে। যাত্রীদের ব্যক্তিগত তথ্য অনলাইনে শেয়ার না করার পরামর্শ দেয়া হয়েছে। শুধু অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে সাহায্য নিতে বলা হয়েছে।

ইতিহাদ এয়ারওয়েজ

ইতিহাদ ১৫ মার্চ পর্যন্ত তাদের আপডেটেড ফ্লাইট সময়সূচি প্রকাশ করেছে। আগের বুকিং থাকা যাত্রীদের জন্য সম্ভাব্য ফ্লাইটে ব্যবস্থা করা হবে। বুকিং ও রিফান্ড: ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ বা তার আগে ইস্যুকৃত টিকিট, যাত্রার তারিখ ২১ মার্চ পর্যন্ত হলে, বিনামূল্যে পুনরায় বুকিং করা যাবে ১৫ মে ২০২৬ পর্যন্ত। ২১শে মার্চ পর্যন্ত ফ্লাইটের রিফান্ড অনলাইনে বা ট্রাভেল এজেন্টের মাধ্যমে জমা দেয়া যাবে। এজেন্টের মাধ্যমে বুকিং করলে সরাসরি এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। ইতিহাদ সতর্ক করেছে যে কিছু জাল অ্যাকাউন্ট ভুয়া রিফান্ড ফর্ম দিয়ে প্রতারণা করছে। এয়ারলাইনের পক্ষ থেকে কখনও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাসওয়ার্ড, একবারের কোড বা পেমেন্ট তথ্য চাওয়া হবে না।

ফ্লাইদুবাই

ফ্লাইদুবাই তার নেটওয়ার্কে সীমিত ফ্লাইট পরিচালনা করছে। ২৮শে ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে বুকিং থাকা যাত্রী ৩০ দিনের মধ্যে একই গন্তব্যে ফি ছাড়া পুনরায় বুক করতে পারবেন। সংযুক্ত ফ্লাইট কেবল তখনই অনুমোদিত হবে যখন সংযুক্ত ফ্লাইট পরিচালিত হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment