ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে ৩০ মিনিটের মধ্যে পুরো মধ্যপ্রাচ্যকে অন্ধকার করে দেওয়া হবে

ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে যুক্তরাষ্ট্র হামলা চালালে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল অল্প সময়ের মধ্যেই অন্ধকারে ডুবে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি।

এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, “যদি তারা এমনটি করে, তাহলে আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।”

লারিজানি আরও দাবি করেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে এমন পরিস্থিতি তৈরি হবে যা যুক্তরাষ্ট্রের সেনাদের নিরাপদে থাকা কঠিন করে তুলবে। তিনি বলেন, এই পরিস্থিতি “পালিয়ে বেড়ানো মার্কিন সেনাদের খুঁজে বের করার সুযোগ তৈরি করবে।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় উভয় পক্ষই কঠোর ভাষায় হুঁশিয়ারি দিচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment