ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়েছে।
এবারের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সম্মানিতবোধ করছেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
পবিত্র কুরআন তেলাওয়াত শেষে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান অধিবেশনের এ সভায় সভাপতিত্ব করার জন্য জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন, যা বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত নামকে সমর্থন জানান।


