গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই শহীদদের স্মরণে নেয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, ‘বর্তমান সরকার করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ নীতি নিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হবে। নারীর উন্নয়নকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়ার ব্যবস্থা করেছে।’

দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রেসিডেন্ট

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment