শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে ঢাকা দক্ষিণের প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রধান সমন্বয়ক, জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান সদ্য নিয়োগ পেয়ে শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পন করে দোয়ার মাধ্যমে তাদের দাপ্তরিক দায়িত্ব শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জিয়ামঞ্চ নির্বাহী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উল্লাহ ইকবাল, সহসভাপতি গোলাম ফারুক, সহসভাপতি ব্যরিষ্টার সালাউদ্দিন ও ঢাকা উত্তর জিয়া মঞ্চের সভাপতি মোঃ রেজাউল করিম। এ সময় হাজার হাজার জনতার পদভারে মুখরিত হয় শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজার।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment