ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে (রুপগঞ্জ) নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে অভিনন্দন জানাতে গতকাল রুপগঞ্জে তার বাড়িতে হাজার হাজার মানুষের ঢল নামে।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহীকমিটি জিয়ামঞ্চ-এর সহ-সভাপতি ব্যরিষ্টার সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত ছায়েম, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু ও সহসভাপতি মোঃ বেলায়েত হোসেন আকন্দ, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান বাবুল, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোঃ হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম ভূঁইয়া, ক্রীড়াবিষয়ক সম্পাদক আরফান উদ্দিন ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন কিরন, দাউদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নয়ন সরকার ছাড়াও বিএনপি নেতৃত্বাধীন অন্যান্য সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বিজয় উল্লাসে মেতে উঠেন।
এসময় দিপু ভূইয়া অশ্রুসিক্ত অবস্থায় বলেন, এ বিজয় আমার নয়, এ বিজয় আমার প্রাণের রূপগঞ্জের সকল জনতার বিজয়, এ বিজয় তারেক রহমানের বিজয়। তিনি বলেন, আমরা সবাই অতীতের সকল ব্যথা-বেদনা, প্রতিহিংসা ভুলে গিয়ে গলায় গলায় মিলে-মিশে কাজ করে স্বপ্নের অত্যাধুনিক রূপগঞ্জ গড়ব ইনশাআল্লাহ।


