শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী সময়ে এই আসনে নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) ইন্তেকাল করেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দিবাগত রাত ৩টা ২৪ মিনিটে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নুরুজ্জামান মারা যান। তিনি জামায়াতের শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।

আজ বুধবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যুতে এই আসনের (শেরপুর–৩) নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এখানে নির্বাচনের নতুন সময়সূচি ঘোষণা করবে ইসি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment