শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে খামারবাড়ি সংলগ্ন এলাকা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গরীব রোগী ও কলেজ গেটের আশেপাশের এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রাতের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ধানের শীষের পক্ষে দেশবাসীর দোয়া কামনা করেন। মানবিক এই কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সহ সম্পাদক কৃষিবিদ মোঃ শফিকুর রহমান নোবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment