লাখো মানুষের উপস্থিতিতে বেগম জিয়ার জানাজা সম্পূর্ণ

স্টাফ রিপোর্টারঃতিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়। জানাজার মসজিদ ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ শোকার্ত মানুষ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় করেন। বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। তাদের চোখে-মুখে দেখা যায় প্রিয় নেত্রীকে হারানোর বেদনা।

জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাহিত করা হবে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সাধারণ ছুটি দিয়েছেন। একই সঙ্গে বিএনপি সাতদিনের শোক কর্মসূচি পালন করছে

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment