আই হ্যাভ দা প্ল্যান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে ঘোষণা করেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।” তিনি মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি “আই হ্যাভ অ্যা ড্রিম” অনুসরণ করে বলেন, তার পরিকল্পনা বাংলাদেশের মানুষ ও দেশের উন্নয়নের জন্য।

তারেক রহমান বলেন, বাংলাদেশের নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কোনো আপোষ করা যাবে না। দেশের মানুষের স্বার্থে ও উন্নয়নের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি ৭১ সালের শহীদদের ত্যাগের কথা স্মরণ করে বলেন, আজকের বাংলাদেশ গঠনে আমাদের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। বিগত ১৫ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে বহু নিরীহ মানুষ জীবন দিয়েছেন। আমাদের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে।

তারেক রহমান আরও বলেন, ২৪-এর আন্দোলনের সাহসী শহীদ ওসমান হাদি এবং ৭১-এর শহীদদের রক্তের ঋণ শোধ করতে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক ভিত্তিতে দেশকে গড়ে তুলব।

তিনি যোগ করেন, “বিভিন্ন ষড়যন্ত্র ও আধিপত্যবাদী চক্রান্ত থাকা সত্ত্বেও আমাদের ধৈর্যশীল থাকতে হবে। প্রিয় ভাই-বোনেরা, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে শান্তি চাই।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment