জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে আবার মানুষের বাড়িতে গিয়ে শীতার্তের মাঝে কম্বল বিতরণ

 

স্টাফ  রিপোর্টারঃতীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ঠিক সে মুহুর্তে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য স্লোগানকে সামনে রেখে এই হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আবারো মানবিক হাত বাড়িয়ে দিয়েছে জীবননগর মানবিক সংগঠন । প্রতি বছরের ন্যায় এ বচরেও সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ এম হাকিম এর বিশেষ উদ্যোগে এ শীতে এলাকার মানুষের কথা ভেবে আবারো জীবননগরে ১০০ জন শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে উষ্ণ কম্বল বিতরণ করা হয়েছে।​
সেবার ব্রত নিয়ে পাশে দাঁড়ানো​শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম আই মুকুল, সদস্য সোহাগ হোসেন তালুকদার, কামরুল ইসলাম বিজয়, সোহাগ হোসেন ও সংগঠনের একঝাঁক স্বেচ্ছাসেবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কম্বল হাতে পেয়ে অনেক বয়স্ক নারী-পুরুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।​

প্রতিষ্ঠাতার বক্তব্য​সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা এইচ এম হাকিম বলেন:আমরা সবসময় চেষ্টা করি সামর্থ্যের সবটুকু দিয়ে মানুষের পাশে থাকতে। প্রচণ্ড এই শীতে যেন কোনো মানুষকে কষ্ট পেতে না হয়, সেই ক্ষুদ্র প্রচেষ্টা থেকেই প্রতি বছরের ন্যায় এ বছরেও আমাদের এই উদ্যোগ চলমান রয়েছে । আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

“​সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য​জীবননগর মানবিক সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। এর আগেও গরীব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্ন মূল মানুষের মাঝে ঈদ পোষাক বিতরন, শীতবস্থ বিতরন, রোগীদের অর্থ সহযোগীতা, রক্তদান, খাদ্য সহায়তা এবং বৃক্ষরোপণের মতো কাজগুলো তারা সফলভাবে সম্পন্ন করেছে। প্রতিষ্ঠাতা এইচ এম হাকিম জানান, শুধু শীতবস্ত্র নয়, আর্তমানবতার সেবায় এই সংগঠনটি আগামীতে আরও বড় পরিসরে কাজ করতে চায়, আমাদের সংগঠনের পক্ষ থেকে এ বছর শীতের প্রথম পর্যায়ে ৩০০ জন এবং এখন ১০০ জন সহ পুরো শীত জুরে গরীব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্ন মূল মানুষের মাঝে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান​অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, যেন তারা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। কারণ, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

শীত বস্তু বিতরণে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন গণপূর্ত অধিদপ্তরের ই/এম ৫ এর নির্বাহী প্রকৌশলী তামজিদ আহাম্মেদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর তত্ববধায়ক প্রকৌশলী শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী গোলাম মোত্তাকি, নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক ইকবাল হিমেল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত,ডিপিডিসির তত্ববধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাক, নির্বাহী প্রকৌশলী এহসানুল ইসলাম সরকার, নির্বাহী প্রকৌশলী ফারুকী, ও সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা এইচ এম হাকিম প্রমূখ,

সংগঠনের প্রতিষ্ঠাতা উদ্যাক্তা এইচ এম হাকিম বলেন আমাদের সংগঠন কে এ বছর যে সকল মানবিক হৃদয়ের অধিকারী ব্যক্তিরা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন সকলকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা শিকার করছি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment