কুড়িগ্রাম সড়ক বিভাগের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত ভাবে প্রভাব খাটিয়ে টেন্ডার কাজ পাইয়ে দেয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃনিয়ম বহির্ভূত ভাবে প্রভাব খাটিয়ে টেন্ডার কাজ পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সড়ক বিভাগের বিরুদ্ধে।

আর এই কাজে সহযোগিতার অভিযোগ উঠেছে রংপুর সড়ক সার্কেলের প্রকৌশলী মোঃ আব্দুর রহিমের ওপর। অভিযোগ আছে তিনি তার ক্ষমতার অপব্যাবহার করে কুড়িগ্রাম সড়ক বিভাগের কাজ পাইয়ে দিতে নিজের প্রভাব খাটান। দরপত্র অনুযায়ী টেন্ডারে চারটি প্রতিষ্ঠান দশ শতাংশ নিম্ন দরে মূল দরপত্র সাবমিট করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমুহ চলমান কাজের বিপরিতে ভূল তথ্য প্রদান করায় নির্বাহী প্রকৌশলী ই-জিপি সিস্টেমে ৩ কার্য দিবস সময় দিয়ে ভূল তথ্য প্রদানের জন্য ঠিকিদারি প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চায়। তবে চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান ব্যাখ্যা প্রদান করলেও মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড ব্যাখ্যা প্রদান করতে ব্যার্থ হয়। এর কারনে ওই টেন্ডারে প্রতিষ্ঠানটি নন রেসপন্সিভ হিসেবে বিবেচিত হয়। অথচ ওই কোম্পানিকেই নোটিফিকেসন অফ অ্যাওয়ার্ড প্রদান করে কুড়িগ্রাম সড়ক বিভাগ। যার অনুমোদন প্রদান করেন রংপুর সড়ক সার্কেলের প্রকৌশলী মোঃ আব্দুর রহিম। অথচ এই কাজটি পিপিআর ২০২৫ অনুযায়ী পূণঃ দরপত্র আহবানের মাদ্যমে আরো বেশি ঠিকাদারী প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা যেতো। অথবা কাজ দেয়া প্রতিষ্ঠানকে নন নেসপন্সিভ ঘোষনা করে বাকি তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের যে কোন একটি প্রতিষ্ঠানকে কাজটি প্রদান করা যেতো। ঠিকিদারি প্রতিষ্ঠানগুলোর অভিযোগ উৎকচ গ্রহনের মাধ্যমে নিজের প্রভাব খাটিয়ে নিয়মবহির্ভূত ভাবে উক্ত ঠিকাদারি কাজটি মোহাম্মদ আমিনুল হক প্রাইভেট লিমিটেড প্রদানের অনুমোদন দিয়েছেন রংপুর সড়ক সার্কেলের প্রকৌশলী মোঃ আব্দুর রহিম।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment