বাগেরহাট-১ এ পরিবর্তনের নতুন স্রোত-তরুণ ও প্রযুক্তিনির্ভর নেতৃত্বের প্রতীক মশিউর রহমান যাদু

এনামুল হক,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট-১ (ফকিরহাট–মোল্লাহাট–চিতলমারী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম এখন মশিউর রহমান যাদু। দীর্ঘদিনের রাজপথের সংগ্রাম, পরিচ্ছন্ন রাজনীতি, প্রযুক্তি-দক্ষ নেতৃত্ব এবং সর্বস্তরের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে এ অঞ্চলের তরুণদের অনুপ্রেরণা ও সময়োপযোগী প্রার্থী হিসেবে সামনে এনেছে।

মাঠের রাজনীতিতে অবিচল পথচলা

ছাত্রজীবনেই নেতৃত্বের প্রথম সারিতে উঠে আসা মশিউর রহমান যাদু সরঃ এম. এম. সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জি.এস), কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও খুলনা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এবং খুলনা জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- যা তাঁর আধুনিক চিন্তা, প্রযুক্তি জ্ঞান ও সাংগঠনিক সক্ষমতার প্রমাণ বহন করে।

জনগণের সঙ্গে অটুট সম্পর্ক

বাগেরহাটের মাটি ও মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক জন্মলগ্ন থেকে। কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর থেকে শুরু করে হিন্দু-মুসলিম সকল সম্প্রদায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও মানবিক সম্পর্ক রয়েছে। এলাকার সুখ-দুঃখ, বন্যা-জলাবদ্ধতা, কৃষকের সংকট কিংবা ধর্মীয় অনুষ্ঠানে মানুষের পাশে থাকা- সব ক্ষেত্রেই তিনি পরিচিত মুখ।

জেল-জুলুম ও নির্যাতনের দীর্ঘ ইতিহাস

২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত মোট ৭ বার কারাবরণ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৬টি মামলা থেকে খালাস এবং বর্তমানে চলমান ১৩টি মামলা- এসবই তাঁর দীর্ঘ সংগ্রামের সাক্ষ্য বহন করে। ছাত্রলীগ- যুবলীগ ও পুলিশের হাতে চারবার গুরুতর আহত হয়েও তিনি রাজনৈতিক আদর্শ ও গণমানুষের অধিকার রক্ষার পথ থেকে সরে আসেননি।

প্রকাশনা ও চিন্তার পরিধি

‘বাংলাদেশের হৃদয় কমল’, ‘জনতার জিয়া’, ‘যে জিয়া জনতার’, ‘জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ’ এবং নতুন বই ‘প্রস্ফুটিত কমল’- এসব প্রকাশনা তাঁর রাজনৈতিক বিশ্লেষণ, দর্শন এবং জাতীয়তাবাদী চেতনা তুলে ধরে। তিনি সম্পাদনা ও প্রকাশনার মাধ্যমে মতাদর্শিক কাজেও সক্রিয় ভূমিকা রাখছেন।

বাগেরহাট-১ এর জন্য অঙ্গীকার

মশিউর রহমান যাদু বাগেরহাট-১ কে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সম্প্রীতিময় মডেল আসনে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার অঙ্গীকারসমূহ—

দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসন,
কৃষকদের জন্য প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থাপনা,
গ্রামীণ স্বাস্থ্যসেবার ডিজিটালাইজেশন,
নদী–খাল পুনর্গঠন, জলাবদ্ধতা নিরসন,
তরুণদের জন্য স্টার্টআপ সহায়তা ও নতুন কর্মসংস্থান,
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার,
আধুনিক যোগাযোগব্যবস্থা উন্নয়ন,
নিরাপদ শিক্ষা পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন,
প্রযুক্তিনির্ভর প্রশাসন ও জবাবদিহিতা।

তরুণদের আশা—সময়োপযোগী নেতৃত্ব

তরুণরা মনে করেন, প্রযুক্তি-দক্ষ, প্রজ্ঞাশীল, মাঠপর্যায়ে পরীক্ষিত এবং ব্যক্তিগত জীবনে সৎ- এমন নেতৃত্বই বাগেরহাট-১ কে এগিয়ে নিতে পারে। সেই জায়গায় মশিউর রহমান যাদু আজ সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য সম্ভাব্য প্রার্থী।

তিনি বলেন-দল আমাকে সুযোগ দিলে
“জনগণের ভালোবাসা, উন্নয়ন, সম্প্রীতি ও সুশাসনের পথে বাগেরহাট-১ কে একটি আধুনিক ও প্রযুক্তিবান্ধব মডেল আসনে পরিণত করতে চাই।”

বাগেরহাট-১ এ যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে- তার মূল কেন্দ্রবিন্দুতে এখন মশিউর রহমান যাদু সবার কাছে গ্রহনযোগ্য সম্ভব্য প্রার্থী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment