হলিউডের অ্যাকশন থ্রিলার সিনেমায় সালমান

আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে এবার নতুন করে আলোচনায় উঠে এলেন বলিউড ভাইজান সালমান খান। হলিউডের একটি অ্যাকশন থ্রিলার ছবি ‘সেভেন ডগস’-এ তাঁর ক্যামিও উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জানা গেছে, ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় মিশরে। তবে ব্যস্ততার কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি সালমান।

তবুও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে তাঁর বিশাল আকারের একটি পোস্টার। রেড কার্পেট থেকে শুরু করে পুরো ভেন্যু জুড়ে সেই পোস্টার ঘিরেই ছিল দর্শকদের আগ্রহ। প্রিমিয়ার চলাকালীন সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন বহু অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করেন, সালমানের উপস্থিতি না থাকলেও তাঁর উপস্থিতির প্রভাব পুরো অনুষ্ঠানজুড়ে স্পষ্ট ছিল। ছবির একটি দৃশ্য ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে বলে জানা গেছে, যেখানে সালমান খানকে একটি দোকানের দৃশ্যে ইংরেজি সংলাপ বলতে দেখা যায়। এই ছোট্ট ঝলকই দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   2   =