টালিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। প্রযোজক তরুণ দাস বালুরঘাট থানায় এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালে একটি সিনেমার জন্য সোহমকে অগ্রিম টাকা দেয়া হলেও তিনি শুটিংয়ে সময় দেননি। এতে সিনেমার কাজ বন্ধ হয়ে যায় এবং প্রযোজক আর্থিক ক্ষতির মুখে পড়েন। পরে টাকা ফেরত চাইলে সোহম অপমান ও ভয়ভীতি দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

